শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

খুলনা রেলস্টেশনের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’- এমন একটি লেখা প্রচার হয়েছে। আর এই লেখাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে ঘটনাটি ঘটে।এদিকে এ ঘটনায় স্থানীয় ছাত্র-জনতা একজনকে জড়িত থাকার সন্দেহে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় ছাত্র-জনতা জানায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল,‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।’ এটি দেখার পরেই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

আর এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়।খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা জেনেছি, এখানে ডিজিটাল ব্যানারে বাজে একটা লেখা চলছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে নতুন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি।

তিনি আরও বলেন, আসলাম হোসেন নামে একজন এটি কন্ট্রোল করেন। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: