বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা

ফোন হ্যাক হলে প্রথমেই যা করবেন

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

দিনের বেশিরভাগ সময় কাটছে স্মার্টফোন নিয়ে। স্মার্টফোন যে কোনো সময় হ্যাক হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। অ্যাপ যতই আন-ইনস্টল করুন বা ফোন রিস্টার্ট দিন না কেন, তাতে হ্যাক হওয়া থেকে মুক্ত হওয়া যায় না।
যদি ফোন হ্যাক হয়েই যায় তাহলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করবেন-

প্রথমেই ফোনটি ইন্টারনেট কানেকশন মুক্ত করতে হবে। এর পর ফোন বন্ধ করে সিমগুলো খুলে ফেলুন। তৃতীয় পদক্ষেপ হিসেবে সিমহীন অবস্থায় ফোনের সেটিংয়ে ঢুকে ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনে ঢুকে সেটি চালু করুন। ফলে আপনার মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে।

তবে এতে একটা ক্ষতি হতে পারে, আপনার মোবাইলে থাকা সব ফোন নম্বর, ছবি, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। এর ফলে, আপনার মোবাইলে হ্যাকারদের সেট করে দেওয়া অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। এর পর ফোন অন করে নতুন ভাবে অ্যাপ ইনস্টল করতে হবে। এটাই হ্যাকারদের হাত থেকে বাঁচার একমাত্র উপায়।

তবে সাইবার ক্রিমিনালরা এমন সব প্রোগ্রামিং কোড লিখে রাখতে পারে, যা ফ্যাক্টরি রিসেটের পরেও ডিলিট হয় না। উল্টে ইন্টারনেট চালু হওয়ার পরে কিছু কিছু অ্যাপ নিজে থেকে ইনস্টলড হয়ে যাবে। এ ক্ষেত্রে যা করতে হবে তা হল, সেটিংস থেকে অ্যাপস মেনুতে প্রবেশ করা। এরপর ‘অ্যাপ লক’ অপশনে ট্যাপ করুন। হাইড করা অ্যাপের জন্য পাসওয়ার্ড দিতে হবে। হিডেন অ্যাপস অপশনে ট্যাপ করুন।

যে সব অ্যাপ হাইড করতে চান, সেগুলি সিলেক্টেড করুন। এতে আপনি যে অ্যাপ হাইড করতে চান, তা সহজে হয়ে যাবে। একটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যখনই বুঝবেন, আপনার ফোন হ্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের সেট থেকে নেট কানেকশন অফ করবেন। তাতে প্রথম অর্ধেক কাজ হয়ে যাবে। আপনার মোবাইল রিমোটে নেওয়ার অপশন বন্ধ হবে। তার পর বাকি সব।

সূত্র: ইন্ডিয়া টাইমস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: