শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট

একসঙ্গে গাইলেন নানা প্রজন্মের শিল্পী

নানা প্রজন্মের শিল্পীরা এক হয়েছেন। কণ্ঠ দিয়েছেন এক গানে। তারা হলেন- রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, আলম আরা মিনু, মুহিন খান, সাব্বির জামান ও স্বরলিপি। এই গানটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উপলক্ষ্যে।

‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন নন্দিত গীতিকার, সুরকার মিল্টন খন্দকার। গানের শুরুটা এমন, ‘দুচোখ ছাড়াও তোমার চোখে দেখেছি জগতের সব, তোমার মাঝেই লাল সবুজের অস্তিত্বের অনুভব’।

আগামীকাল ২৫ ডিসেম্বর বিটিভির প্রতিষ্ঠার ষাট বছর। এই দিন থেকেই বিটিভির পিলার সং হিসেবে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি প্রচার হবে।

গানটি প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘বিটিভি আমাদের প্রাণের চ্যানেল। এই চ্যানেলের প্রতি অন্যরকম ভালোলাগা, ভালোবাসা কাজ করে। তাই এই চ্যানেলে যখনই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখনই নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করে। বিটিভির প্রতিষ্ঠার ষাট বছরে একটি গান করা হয়েছে। সেই গানে আমিও কণ্ঠ দিতে পেরে আনন্দিত।’

এই প্রজন্মের গায়িকা স্বরলিপি বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের প্রতি। দারুণ একটা গানে আমাকে অংশীজন করায়। রিজিয়া পারভীন, আলম আরা মিনু আপাদের মতো গুণি শিল্পীদের সঙ্গে গানে কণ্ঠ দিতে পারলাম, ভালো লাগছে। আশা করছি আমাদের গানটি বিটিভির শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

মিল্টন খন্দকার জানান, বছরজুড়েই এই গান বিটিভিতে ২৫ ডিসেম্বর থেকে নিয়মিত প্রচার হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: