মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

অপূর্ব আসছে প্রতিশোধ নিতে!

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন জিয়াউল ফারুক অপূর্ব৷ অভিনয় গুণে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন এই অভিনেতা। ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা শান্ত স্বভাবের চরিত্রগুলোতেই বেশি কাজ করেছেন। তবে এবার অপূর্বকে দেখা যাবে ক্ষ্যাপাটে চরিত্রে৷ যেখানে প্রতিশোধের নেশায় মারমুখী হবেন তিনি।

নাটকের নাম ‘ট্রল’। স্বরুপ চন্দ্র দে’র রচনায় এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। ৯০ মিনিটের এই সাইলেন্ট কিলারের গল্পে অপূর্বর বিপরীতে আছেন তাসনিয়া ফারিন।

অপূর্ব বলেন, ‘ঈদের পর কাজে ফিরতে সময় নিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছি। তবে এই কাজটা আমার কাছে একদমই আলাদা মনে হয়েছে। তাই কাজটি করা। টানা শুট করেছি, কাজটা করতে গিয়ে অনেক পরিশ্রম করেছি। নাটকটি দর্শকের ভালো লাগলেই সব শ্রম, খাটুনি স্বার্থক হবে।’

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘একটা সাইলেন্ট কিলারের গল্প নিয়ে নাটকটি। যেখানে একসঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শকরা। চেয়েছি, ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন এতে। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

‘ট্রল’ নাটকে অপূর্ব-ফারিন ছাড়াও আরও আছেন শতাব্দী ওয়াদুদ, অপু, সদ্য প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেস, পড়শি প্রমুখ।

লাইভ টেকনোলজিস প্রযোজিত এই নাটকটি খুব শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানান এর নির্মাতা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: