শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

সরকারি ভাতার টাকা নিয়ে মুখ খুললেন সানি লিওন

ভারতের ছত্তিশগড় রাজ্যে গত কয়েক বছর ধরে বিবাহিত নারীদের প্রতি মসে এক হাজার করে টাকা দেয়া হয়। মাহতারি বন্দন যোজনা প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হয়ে আসছে।

বিজেপি শাসিত সরকার এই বিশেষ সুবিধা নিয়ে এসেছিল। নারীদের জন্য এই প্রকল্প চালু করা হলেও কয়েকদিন আগে হঠাৎই জানা যায়, সানি লিওনের নামে সরকারি এই ভাতা ঢুকছে।

এ ঘটনায় পরবর্তীতে জানা যায়, এক পুরুষ ব্যক্তি বলিউডের আলোচিত-সমালোচিত এই অভিনেত্রীর নাম ভাঙিয়ে প্রতিমাসে প্রকল্পের অর্থ নিচ্ছেন।

এ ব্যাপারে পুলিশ জানায়, প্রতারণাকারী ব্যক্তির নাম বীরেন্দ্র জোশি। তিনি অভিনেত্রীর নামে অ্যাকাউন্ট খুলে সরকারের অর্থ আত্মসাৎ করছিলেন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের তালুর গ্রামে ঘটেছে এ ঘটনায়। যা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠে প্রশাসকদের। পরে যেসব সরকারি কর্মকর্তারা তথ্য ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

জেলাশাসক হরিশ এস এ ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি অন্য কোনো চক্র জড়িত আছে, ওই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে- সেটিও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ছত্তিশগড়ের প্রতারণার ঘটনা জানার পর হতাশ হয়েছি। সেখানে আমার পরিচয় ও নাম মিথ্যাভাবে ব্যবহার করা হয়েছে। নারীদের সুবিধা দেয়ার জন্য তৈরি করা প্রকল্পে কীভাবে প্রতারণা হয়? আমি এর তীব্র নিন্দা জানাই এবং কর্তৃপক্ষকে এর সঠিক তদন্তের জন্য অনুরোধ করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: