রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

বিএসএমএমইউর বহির্বিভাগের টিকিট অনলাইনে পেতে আইসিটি সেলকে নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে চিকিৎসা নিতে অনলাইনে টিকিট ব্যবস্থা চালুর কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। বিষয়টি নিশ্চিতে আইসিটি সেলকে নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সঙ্গে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা দেন।সভার শুরুতেই অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি বলেন, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকিট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে।

ডা. শাহিনুল আলম বলেন, অনলাইনে টিকিট প্রাপ্তি নিশ্চিত হলে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামানসহ আরও অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: