শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে?

সুখবর দিলেন মিথিলা

তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিল। আবার স্বামী সৃজিতের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। বরাবরের মতোই চুপ। তবে এসব বিষয়কে পাশ কাটিয়ে সুখবর দিলেন মিথিলা।গণমাধ্যমকে জানিয়েছেন, জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে।

নাটকের বাংলা ডাবিং-এর দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।

এক ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি নিশ্চিত করেছেন অভি। তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে রয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত বাংলা ডাব-এ উগ্র এবং শক্তিশালী ডঃ ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা চিত্রিত হয়েছে।

এ বিষয়ে মিথিলা বলেন, ‘আমি এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটি করতে আমার বেশ মজা লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। কিন্তু কখনোই অন্য কারও জন্য ডাবিং করিনি। ফলে এই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা, এসব ব্যাপারে নজর রাখতে হয়। হলিউড বলিউডের বড় বড় তারকারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে দারুণ সফলতা পেয়েছেন।’

মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা মিলেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: