শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে?

“ময়নার” ফার্স্ট লুক পোস্টারে রাজ রিপা

ভালোবাসা দিবস উপলক্ষে রিলিজ পাচ্ছে ‌‘ময়না’। বেশ আগেই শ্যুটিং সম্পন্ন হলেও নানা পরিস্থিতির কারণে রিলিজ ডেট পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‌‘ময়না’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে আলোচিত চিত্রনায়িকা রাজ রিপার।

সোমবার (১৩ জানুয়ারি) রিলিজ দেওয়া হয়েছে সিনেমার অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে এই পোস্টারে নবাগতা রাজ রিপাকে দেখা যাচ্ছে বেশ গ্ল্যামারাস এবং আবেদনময়ী অবতারে।

পোস্টারে রিপার সাথে আছেন অভিনেতা আমান রেজা। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বিশেষ চরিত্রে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।

উল্লেখ্য, এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে ‘ময়না’। দক্ষিণ কোরিয়ার ২১ তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসসে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, আরেফিন জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: