শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

চমক নিয়ে থ্রিলারে সৌরভ-সৌমিতৃষা

এবার বড় পর্দায় থ্রিলার ছবিতে দেখা যাবে ওপার বাংলার তারকা সৌরভ-সৌমিতৃষাকে। ছবির নাম ‘১০ই জুন’ পরিচালনায় রয়েছেন রূপক চক্রবর্তী। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাবে এ ছবি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিতে মিতালি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। একটি তারিখ আর সেই দিনটি নিয়ে পুরো সিনেমার চিত্রনাট্য। মানুষের জীবনে কোনও কোনও দিন দাগ কেটে যায় এবং সেই দিনটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে।

ছবির গল্পে রয়েছে, ১০ই জুন সকাল বেলা মিতালী একা ছিল বাড়িতে। বাবা মা পূজা দিতে গিয়েছিলেন কিন্তু সেই সময় হঠাৎ একটা কলিং বেল বেজে ওঠে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরেন এক অচেনা যুবক।

পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালীর বাড়ি আশ্রয় চান তিনি। তবে এবারে গল্প কোনদিকে যাবে? এই সবকিছু নিয়ে ছবি ‘১০ই জুন’। ছবিটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’ এর ব্যানারে সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে।

তবে শুধু থ্রিলার নয় এই ছবি, প্রেমের দারুণ সুতো বুনেছেন পরিচালক এই ছবিতে। ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: