রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করা যাবে

ফোনে এখন নিজেদের দরকারি যত তথ্য, ছবি সবই স্টোর করেন সবাই। এছাড়া অসংখ্য অ্যাপ ব্যবহার, বড় বড় ফাইল জমা রাখার ফলে কয়েকদিনেই স্টোরেজ ভরে যায়। এরপর ফোন হ্যাং হয়ে যাওয়া, গতি কমে যাওয়া, কোনো কিছু ডাউনলোড করা যায় না এবং সবচেয়ে বড় সমস্যা একটু পর পর স্টোরেজ ফুল নোটিফিকেশন।

ফোনের কোনো কিছু ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করতে পারবেন সহজেই। আসুন জেনে নেওয়া যাক উপায়গুলো-

>> সবারই গুগল অ্যাকাউন্ট রয়েছে। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫জিবি পর্যন্ত ডাটা সঞ্চয় করতে পারে। এই গুগল অ‍্যাকাউন্টকে কাজে লাগান।

>> এছাড়া গুগল ফটোস, অনড্রাইভ বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলোতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।

>> ফোনের মেমরি অকারণে অনেকখানি বাড়িয়ে দেয় কুকিজ। ফোনে অনেক অ্যাপ ক্যাসে এবং কুকিজ সঞ্চয় করে। এই ফাইলগুলো সময়ের সঙ্গে সঙ্গে জমা হয় এবং ফোনের মেমরি পূরণ করতে পারে।

>> ফোনের সেটিংসে গিয়ে ক্যাশে এবং কুকিজ ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ অনেকখানি বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও কিছুই ডিলিট করতে হবে না।

>> অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিও, অডিও বা অন্যান্য ফাইল ডাউনলোড করে। আপনি এই অ্যাপগুলোর সেটিংসে গিয়ে অটো-ডাউনলোড বন্ধ করতে পারেন। এটির সাহায্যে, ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না এবং ফোনে জায়গা থাকবে।>> হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে অনেকগুলো মিডিয়া ফাইল প্রায়ই সংরক্ষিত হয়ে থাকে। দরকার ছাড়া যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফোন থেকে এই ফাইল মুছে ফেলতে পারেন। এটি আপনাকে আপনার ফোনের স্টোরেজ খালি করতেও সাহায্য করবে।>> স্মার্টফোনে যদি একটি এসডি কার্ড স্লট থাকে, তাহলে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ ডাটা এসডি কার্ডে স্থানান্তর করতে পারেন। আপনি কিছু ক্লিনার অ্যাপও ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ফোনের মেমরি স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: