বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’

স্প্যাম কল বন্ধে আইফোনে নতুন ফিচার

স্প্যাম কলের ঝামেলায় কমবেশি সবাই পড়েছেন। দেখা যায় জরুরি কাজের সময়ই বেশি স্প্যাম কলগুলো আসে। সেই সঙ্গে স্প্যাম কলে প্রতারণার ঘটনাও সবচেয়ে বেশি। এজন্য আইফোনে যুক্ত করেছে নতুন ফিচার। যার মাধ্যমে স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

আইফোনের জন্য বিশেষ ফিচার আনছে ট্রুকলার। এতদিন আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা পেতেন বেশি। এবার আইফোন ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার আনছে ট্রুকলার। আসছে, ‘অটো ব্লক স্প্যাম’ অপশন।

নতুন এই ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয়, ব্লক করে দেবে অপরিচিত স্প্যাম নম্বরগুলোকে। ফলে দিনভর ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না আইফোন ব্যবহারকারীদের।

প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে অ্যাপ? কল লগে মিসড কল হিসেবে দেখাবে এই স্প্যাম ফোনগুলোকে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।

ব্যবহারকারীরা এখন আইফোন অ্যাপের মধ্যে সাম্প্রতিক তালিকায় থাকা ২ হাজার নম্বরের রেকর্ডের অ্যাক্সেস সহ পূর্বে চিহ্নিত কলগুলো অনুসন্ধান করতে পারে। অ্যাপ আপডেটটি ট্রুকলারের নতুন এআই ফিচার এবং গ্লোবাল ডাটাবেসও প্রবর্তন করে, যাতে এটি যতটা সম্ভব কল শনাক্ত করে। যতক্ষণ পর্যন্ত ট্রুকলারে একটি কল সম্পর্কে তথ্য থাকবে, আইওএস-এ কোনো কল অপরিচিত থাকবে না।

সূত্র: ডিজিটাল ট্রেন্ডস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: