রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

বিশ্বের প্রথম সিএনজি স্কুটার আনলো টিভিএস

বিশ্বের প্রথম সিএনজি বাইক এনেছে বাজাজ। অন্যদিকে প্রথম সিএনজি স্কুটারের রেকর্ডটা টিভিএসের। নাম টিভিএস জুপিটার স্কুটার। এটিই বিশ্বের প্রথম সিএনজি স্কুটারের রেকর্ড গড়েছে। এতে সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে।

স্কুটারটিতে একটি ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক এবং একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে। এই স্কুটারটি ১ কেজির সিএনজিতে ৮৪ কিলোমিটারের মাইলেজ দেয়। অর্থাৎ ১ কেজি সিএনজিতে এই স্কুটারে ৮৪ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে। এর সঙ্গে জুপিটার স্কুটারে পুরো সিএনজি ট্যাঙ্কে ২২৬ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে।

টিভিএস জুপিটার স্কুটারের পাওয়ারট্রেনের জুপিটার সিএনজি স্কুটারে ওবিডি২বি কমপ্লায়েন্ট একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। এটিতে একটি ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন রয়েছে যা ৬০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয়।

জুপিটার সিএনজিতে নতুন ও স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে। এতে এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার, স্ট্যান্ড কাট অফ ও ব্লুটুথ সংযোগের মত ফিচার্স এসেছে। এই স্কুটারটি বিশেষভাবে পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

বর্তমানে টিভিএস জুপিটার ১২৫ পেট্রোল সংস্করণের এক্স শোরুম ভারতে দাম রয়েছে ৮৮ হাজার ১৭৪ রুপি থেকে ৯৯ হাজার ১০৫ রুপির মধ্যে। নতুন সিএনজি সংস্করণে দাম কত বাড়তে পারে তা এখনো জানা যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: