শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
আব্দুল আলিম, রাজশাহী : ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, রাত ১২ টার পর থেকে বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু। কর্ম বিরতির অংশ হিসেবে রাত ১২ টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতাকর্মীরা। রানিং স্টাফদের মধ্যে রয়েছেঃ ট্রেন চালক, কার্ড, টিকিট চেকার পদধারীরা।
তবে রানিং স্টাফরা জানিয়েছেন, আমরা কোনো যাত্রী সাধারণকে কষ্ট দেব না। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে আসছে, সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত ১২ টার পর শুরু হলেও লাইনে থাকা কোনো ট্রেন যাত্রা বিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্য স্টেশন পর্যন্ত পৌঁছাবেন।
গত ২৭ জানুয়ারি ২০২৫ এর মধ্যে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ০৩/১১/২০২১ হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমুলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবী মেনে না নেওয়ায় এই কর্ম বিরতি শুরু করলো। সরকার তাদের এই দাবী মেনে নেওয়া না পর্যন্ত কর্ম বিরতি চলমান থাকবে বলে ঘোষণা করে।