শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

শুভ জন্মদিন এটিএম শামসুজ্জামান

নিউজ ডেস্ক : কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ ১০ সেপ্টেম্বর। এই গুণী অভিনেতার জন্মদিনে তারকা অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা থেকে শুরু করে মিডিয়ার সঙ্গে জড়িত অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। অভিনয় দিয়ে বাংলা সিনেমা ও নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান।

১৯৬৫ সালে চলচ্চিত্রের জন্য প্রথমবার চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’ যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।

১৯৭৪ সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বহু সিনেমায়। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেও তুমুল প্রশংসিত হন। তিনি একুশে পদকসহ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: