বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না।বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একাধিকবার খুঁজেও পেজটি পাওয়া যায়নি। এছাড়া গুগলে সার্চ করেও পেজটি খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার সামাজিক যোগাযোগের মাধ্যমে রাত ৯টায় লাইভে আসার কথা।’ সেই প্রেক্ষিতে মঙ্গলবার দিনগত রাত ২টা ১০ মিনিটে ছাত্রলীগের ওই পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের বিরুদ্ধেও কাজ চলমান।

তারা আরও বলেছে, ‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে, এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: