শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম
২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

তিশা-জোভানকে নিয়ে এবার নাভিলের ‘ফ্ল্যাটমেট ২’

নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা আবারো হাজির হচ্ছেন এই সময়ে অন্যতম আলোচিত পরিচালক নাভিল আহমেদ অভির পরিচালনায় এবার আসছে ‘ফ্ল্যাটমেট-২’।

গতবছর কমেডি এবং রোমান্টিক ঘরানার ফ্ল্যাটমেট প্রচার হবার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায়। গল্প, ব্যতিক্রমী পরিবেশনা, প্রিয়ম এবং আয়রার চরিত্রে জোভান এবং তিশার খুনসুটি এবং কেমিষ্ট্রি প্রশংসা কুড়িয়েছিলো। এবারো জমজমাট গল্প এবং দক্ষ অভিনয় নিয়েই ’ফ্ল্যাটমেট-২’ হাজির হচ্ছে সবার সামনে।

জোভান এবং তানজিন তিশা ছাড়াও এই নাটকে আরও দেখা যাবে তানজীম হাসান অনীক, তৌফিকুর রহমান রেইন,মনিরুজ্জামান মনি, তারেক এম সুমন, ফয়সাল হাসান সহ অনেকে।

সম্প্রতি শ্যুটিং শেষ হয়েছে ‘ফ্ল্যাটমেট-২’ নাটকের। করোনাকালীন পরিস্থিতিতে নিরাপত্তার সকল দিক বিবেচনা করেই শ্যুটিং সম্পন্ন করা হয়। ‘ফ্ল্যাটমেট-২’ নাটকের গল্প লিখেছেন তানিয়া আহমেদ। স্ক্রিপ্ট এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন নাভিল আহমেদ অভি।

এই সম্ভাবনাময় আলোচিত নির্মাতা এবারো তার নির্মান মুন্সিয়ানা দিয়ে ভালো একটি কাজ উপহার দিবেন তা বলার অপেক্ষা রাখেনা। কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফি এবারো সবার মন জয় করবে। ‘ফ্ল্যাটমেট-২’ নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে আছেন আসিফ আহমেদ।

নাটকে একটি গানে মিউজিক দিয়েছেন পিরান খান এবং কন্ঠ দিয়েছেন আনান ও মাহতিম। এডিটর হিসেবে আছেন ষাইফ ঋাষে। মেকাপে রাজীব রাজ সরকার। ওয়ান ফাইভ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ‘ফ্ল্যাটমেট-২’ এর প্রযোজনায় আছেন কাজি সাইফ এবং শরীফুল খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: