শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

অতীতের বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন অভিনেত্রী

‘এমিলিয়া পেরেজ’ সিনেমার অভিনেত্রী কারলা সোফিয়া গাসকন। অস্কারে ইতিহাস তৈরি করার আনন্দ উদযাপন করার কথা এই ট্রান্সজেন্ডার অভিনেত্রীর। তবে তা থেকে বিরতি নিয়ে অতীতে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেছেন, আমার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কারণে যে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যেগুলো কিছু মানুষের মনে কষ্ট দিয়েছে, তা আমি স্বীকার করছি। প্রান্তিক জনগণের একজন সদস্য হিসেবে আমি এই কষ্ট খুব ভালোভাবে অনুভব করি এবং আমি গভীরভাবে দুঃখিত তাদের জন্য, যাদেরকে আমি কষ্ট দিয়েছি। আমি সারাজীবন একটা ভালো পৃথিবী তৈরির জন্য সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, আলো সবসময় অন্ধকারের ওপর বিজয়ী হবে’।

অস্কারের অভিনয় বিভাগে মনোনীত হওয়া প্রথম খোলামেলা ট্রান্সজেন্ডার এই অভিনেত্রী তার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মুসলিমদের পোশাক, জর্জ ফ্লয়েডের মৃত্যু, এমনকি অস্কার নিয়েও সমালোচনা করেছিলেন।

এগুলোর মধ্যে এক পোস্টে তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, খুব কম মানুষই কখনো জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তা করেছে। সে একজন মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে যে, কিছু মানুষ এখনো কৃষ্ণাঙ্গদের অধিকারহীন মনে করে এবং পুলিশকে খুনি বলে মনে করে’।

২০২১ সালে করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত অস্কার নিয়ে সোফিয়া লিখেছিলেন, ‘অস্কারের আয়োজনগুলো স্বাধীন এবং প্রতিবাদী চলচ্চিত্রের মঞ্চ হয়ে যাচ্ছে। আমি জানি না আমি আফ্রো-কোরিয়ান উৎসব, নাকি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, না ৮ মার্চের দিবস পালন দেখছিলাম।

এছাড়াও তিনি ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও বেশকিছু মন্তব্য করে সমালোচিত হন। যেমন ২০১৬ সালে একটি পোস্টে লিখেছিলেন, ‘ইসলাম মানবতার জন্য একটি সংক্রামক রোগের কেন্দ্র হয়ে উঠছে, যার তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার’।

গাসকন তার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারির জন্য সংগ্রাম করেন। আর এজন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: