বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা

মোবাইল অপারেটররা ২৫ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে এ বছরই

চলতি অর্থবছরেই নতুন করে তরঙ্গ পেতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। এজন্য তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেঁস্তোরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক স্পেকট্রাম সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠান শেষে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারী এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান জানান, এ মুহূর্তে ৭০০ মেগাহার্টজ তরঙ্গের ২৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাবে মোবাইল অপারেটররা। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা করছি।

তরঙ্গের খরচ কমানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেক দেশের চাহিদা ও জোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: