শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

পরীমণির ‘পরগাছা উকুন’ কে

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি পরীমণির সঙ্গে আরেক নায়িকা অপু বিশ্বাসের সম্পর্কে ফাটল ধরেছে। অপু বিশ্বাস আর পরীমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীর ফেসবুক স্ট্যাটাসে।

ঘুম থেকে উঠেই পরীমণি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশ’ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..’।

এরপর অভিনেত্রী লেখেন, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায়। যেখানে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে দেখা গেছে। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবী গান ব্যবহারের সমালোচনা করেন। এরপরই পরীমণির এমন স্ট্যাটাস!

এদিকে পরীমণির স্ট্যাটাস যে অপুকে খোঁচা মেরেই তা অনেকটাই অনুমান করা যাচ্ছে। পরীর পোস্টে মন্তব্য করতেও দেখা গেছে অনুরাগীদের। কেউ কেউ লিখেছেন, অপুকে খোঁচা দিলেন পরী। তবে কি দুই নায়িকার সুন্দর সম্পর্কে ফাটল ধরেছে? এর নেপথ্যে কি? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তবে দুই তারকার কেউই এ বিষয়ে সরাসরি নাম উল্লেখ করে আর কোনো মন্তব্য করেননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: