শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

‘আড়ালে’ থাকার ঘোষণা দিলেন ওমর সানী

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন আর অভিনয়ে তার সুদিন নেই। তাই বলে অলস বসে থাকার পাত্র নন তিনি। উদ্যোক্তা হয়ে এ নায়ক এরই মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। ব্যবসার ফাঁকে ফাঁকে তিনি তার প্রিয় চলচ্চিত্র অঙ্গনের সব খোঁজ-খবর রাখেন। কোনো বিষয়ে অসংগতি মনে হলে তা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন।

দেশের চলচ্চিত্র অঙ্গনে চলছে বিভিন্ন ধরনের অস্থিরতা ও সমস্যা। তাই এ নিয়ে আজ (১৫ মার্চ) একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। স্ট্যাটাসে তিনি নিজেকে চলচ্চিত্র থেকে আড়ালে রাখার ঘোষণা দিয়েছেন।

স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘ঘরের শত্রু বিভীষণ। চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের কিছু মানুষ ভয়ঙ্কর। তাইতো দূরে থাকা আড়াল থাকার চেষ্টা, কষ্ট হয়।’ সানী তার স্ট্যাটাসে অল্প কথায় অনেক কিছু বোঝাতে চেয়েছেন। বর্তমানে ওমর সানী মানিকগঞ্জের অরঙ্গাবাদে তার রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।

এদিকে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথাতেও। বিদেশে স্থায়ী হওয়ার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: