শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা

যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোরের নিউমার্কেট এ ব্লকের গাবতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশুর মাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান৷

আহতের পিতা আসলাম খন্দকার জানান, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে ও নাতনীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত তিনজন জড়িত রয়েছে ৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: