শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

বলিউডে অভিষেক নুসরাত জাহানের

বিনোদন ডেস্ক : অভিনয় আর রূপের আগুনে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। এবার বলিউডে অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই এবার বলিউডের খাতায় নাম লেখালেন নুসরাত।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, টিপস মিউজিকের পক্ষ থেকে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি।

প্রতিবেদনে আরও বলা হয়, গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে অভিনয় করছেন নুসরাত। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মাকে।

প্রসঙ্গত, ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন নুসরাত জাহান। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে সিমেমাপ্রেমীদের মাঝে সুপরিচিত হন।

এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: