শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

অরিজিতের কারণে ক্যারিয়ার ডুবে ছিল যে শিল্পীর

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি—অরিজিতের গান না থাকলে যেন সিনেমা পূর্ণতা পায় না। কণ্ঠ দিয়ে সবাইকে মুগ্ধ করলেও ক্যারিয়ার ডুবিয়েছিলেন অন্য এক শিল্পীর।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শোতে সংগীত পরিবেশন করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠান চলাকালীন সময় বন্ধুত্ব গড়ে ওঠে শমিত ত্যাগী নামে এক প্রতিযোগীর সঙ্গে। অরিজিৎ তার বয়সে ছোট হওয়ায় বড় ভাইয়ের মতো আগলে রাখতেন শমিত।

New-Project-2025-03-23T112510.804-2025-03-8f3a238fb45ce7b917df0266e1a021da-ezgif.com-avif-to-jpg-converter

তবে ভালোবাসার মূল্য দেননি জনপ্রিয় এই সংগীতশিল্পী। ওই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে দুইজন সবচেয়ে কম ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা তাদের প্রাপ্ত ভোটের কিছু ভোটে ওই দুইজনকে দিতেন।

দর্শকের সবচেয়ে কম ভোট পেয়ে সেরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন শমিত। তখন অন্য প্রতিযোগীদের ভোটের ওপর নির্ভরশীল হতে হয় তাকে। সেই সময় অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে। অনেকেই মনে করেন শমিতকে ঠকিয়েছিলেন অরিজিৎ।

474120893_1170109967806574_13298047544414076_n

দর্শকেরা মনে করেন, ভাইয়ের মতো শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই তাকে বাদ দিতে এমনটি করেছিলেন গায়ক।

ওই শোয়ের মেন্টর ইলা অরুণ, এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকা’র তকমা দিয়েছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: