রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন গ্যাস সংকটে আবারও বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আমির শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ গ্রেফতার ২

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি গিয়াস উদ্দিন আরো জানান, শুক্রবার রাতে উপজেলার নদোনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত শহিদ উল্লা ওরপে ফাংকুর স্ত্রী (জিআর ২১৩৮/১২) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভিন আক্তার (৪৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, একই শুক্রবার দিবাগত রাতে উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর নিজ গ্রাম থেকে মৃত রফিক উল্লার পুত্র (জিআর১৭৫০/১৯৮৬) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদত হোসেন ঝন্টু (৬০) গ্রেফতার করে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: