শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

বিনোদন ডেস্ক : সময়টা ঠিক ভালো যাচ্ছে না সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। বচ্চন বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বহু আগেই। এরপর শুরু হয় স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। এসব চর্চার মাঝেই জানা গেল অভিনেত্রীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের রাস্তায়। ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে  বুধবার (২৬ মার্চ)।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: