শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

তারকাদের ঈদ উৎসব

বিনোদন ডেস্ক : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা।

ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে। এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ভক্ত-অনুরাগীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগে করে নিয়েছে। অভিনেত্রী সামিরা খানা মাহি একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল তো ঈদ, চাঁদ দেখেছেন তো ? সবাই কে চাঁদ রাত মোবারক।’

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর তার বাবার সঙ্গে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে তাসনিয়া ফারিণ ঈদের আগে যুক্তরাজ্যে উড়াল দিয়েছেন। কারণ, সেখানে চাকরি করেন তার স্বামী শেখ রেজওয়ান। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: