শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

মারা গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা লুরিহাজ মালসি।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নির্মাতা লিখেছেন, ‘অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ সকালে মারা গেছেন। গুণী এই অভিনয় শিল্পী দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন । চির বিদায় চির বিদায়।’

poli_1অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। এদিকে নির্মাতা কাজল আরফিন অমি এক পোস্টে শোক জানিয়ে লিখেছেন, ‘আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

এছাড়া ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

poli_2গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি।

অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয়। মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: