রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

যুক্তরাজ্যে সেলফ আইসোলেশনের নিয়ম ভাঙলে ১০ লাখ পাউন্ড জরিমানা

নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অর্থদণ্ড আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আইনটি।

দেশটিতে সেলফ আইসোলেশনের নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১০ হাজার ব্রিটিশ পাউন্ড বা প্রায় ১১ লাখ টাকা জরিমানা করা হবে। খবর দ্য গার্ডিয়ানের।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশটি এ কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।

অবশ্য নতুন পদক্ষেপের মধ্যে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ৫০০ পাউন্ড বা প্রায় ৫৫ হাজার টাকা সহায়তা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ব্রিটিশ সরকার বলছে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ এলে অথবা করোনায় আক্রান্ত কারও সহচর্যে থাকলে তাদের সেলফ আইসোলেশনের নতুন এ আইন মানতে হবে।

যুক্তরাজ্যে শনিবার নতুন করে ৪ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হন। এদিন ২৭ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান।

এদিন স্কটল্যান্ডে আরও ৩৫০ জন, ওয়েলসে ২১২ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে ২২২ জন নতুন করোনায় আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে স্কটল্যান্ডে গত মে মাসের পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

এমন পরিস্থিতিতে নতুন আইন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্য। আইনে সেলফ আইসোলেশনের নিয়ম ভঙ্গকারীর জন্য এক হাজার পাউন্ড থেকে জরিমানার বিধান থাকছে।

এর পর একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে জরিমানা আরও বাড়তে থাকবে। আর যারা সেলফ আইসোলেশনের সব নিয়মই ভাঙবে, তাদের জন্য সর্বোচ্চ ওই ১০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন আইন ঘোষণা করতে গিয়ে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধ লড়াই করার অন্যতম সেরা একটি পদ্ধতি হলো নিয়ম মানা। এটি কতটা গুরুত্বপূর্ণ, সেটি সবাইকে বুঝতে হবে। আর সে কারণেই এখন এসব নিয়ম মানাকে বাধ্যবাধকতায় আনা হলো।

বরিস জনসন বলেন, এ ভাইরাসের সংক্রমণ ছড়ানো ঠেকাতে আমাদের পক্ষে যা কিছু সম্ভব, আমরা করব। বিশেষ করে আমাদের জনগোষ্ঠীর মধ্যে যারা বেশি ঝুঁকিতে আছেন, তাদের রক্ষা করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: