শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা রকম অসুখে ভুগছেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শারীরিক অবস্থার অবনতি হলে আজ (১৬ এপ্রিল) দুপুরে তাকে হাসপাতালে নেয়া হয়। উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, ঢাকাই সিনেমার সোনালি দিনের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস জাভেদ বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

সনি বলেন, ‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারে আক্রান্ত। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেয়া হয়।’

সানি আরও বলেন,‘আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি’অভিনেতা জাভেদের স্ত্রী ডলি জাভেদ তার স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: