শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

সব নাটকেই কোটিপতি হিমি

নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯টিরও বেশি নাটক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।

এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: