শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

এই সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান, বললেন ববিতা

ঢালিউড চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফারিদা আক্তার ববিতা। সিনেমায় আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াইশোর অধিক সিনেমায়। তবে বর্তমানে সিনেমায় অনিয়মিত। বছরের বেশিরভাগ সময় কানাডায় অভিনেত্রীর ছেলের কাছেই থাকেন। মাঝে মাধ্যে দেশেও থাকেন।

অনেকটা নিরবেই গত তিন মাস আগে দেশে ফিরেছেন। দেশে এসে ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখ উদযাপন করেছেন। এরইমধ্যে গত সোমবার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর অসুস্থাতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজের বাসাতে আছেন। তার নামে আইডি খুলে দুইদিন পর পর মন গড়া স্ট্যাটাসে দেখে বিরক্ত অভিনেত্রী।

এবারের ঈদে শাকিব খানের ‘বরবাদ’ মানুষের মন জয় করেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। দেশের সিনেমার সুদিন ফিরছে তাই অভিনেত্রী নিজেও খুশি। পাশাপাশি ঢালিউড সুপারস্টারের প্রশংসাও করেছেন তিনি। তার ভাষ্য, ‘এগুলো খুবই ভালো দিক। মনে হচ্ছে চলচ্চিত্রের সেই যুগ আবার ফিরতে চলেছে। শুনেছি এবার ঈদে ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি এরই মধ্যে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। শাকিব তো বরাবরই ভালো অভিনয় করে। এই সময়ের সবচেয়ে বড় তারকা।’

তবে হতাশার সুরও আছে অভিনেত্রীর কণ্ঠে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তারকা সংকট ভাবাচ্ছে সত্তর দশকের সাড়া জাগানো অভিনেত্রীকে। তিনি বলেন, ‘শাকিবের ৫০ কোটি টাকার বাজার রয়েছে এটা কি কেউ ভেবেছে? আমাদের সময়ে বছরে ৬০-৭০টা ছবি মুক্তি পেতে। অনেক তারকা ছিলেন। এখন কিন্তু তারকা সংকট। যার কারণে ছবি নির্মাণের সংখ্যাটা বেশ কম।’ বেশি বেশি ছবি বানানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ববিতা।

দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবার তোরা মানুষ হ’, ‘ধীরে বহে মেঘনা’, ‘নয়নমণি’র মতো জনপ্রিয় সব ছবি। লম্বা সময় ধরে সিনেমায় দেখা যায়নি। সিনেমাতে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত পর্দায় ফেরার পরিকল্পনা নেই। দুই মাস পরেই তো আবার কানাডা চলে যাব। শিডিউল নিয়েও ঝামেলা হবে। তা ছাড়া আরও কিছুদিন দেখি। মাত্র তো চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। আমার বিশ্বাস, আগামীতে সুন্দর সুন্দর গল্পে, দারুণ সব ছবি নির্মিত হবে। তখন আমিও না হয় নতুন করে ভাবব।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: