সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত

করোনামুক্ত হয়ে ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন শুটিংয়ে ফিরেছেন

নিউজ ডেস্ক : কোভিড-১৯ থেকে পুরোপুরি মুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন অভিনেতা ডোয়াইন জনসন।নেটফ্লিক্সের অ্যাকশন কমেডি থ্রিলার ‘রেড নোটিস’র শুটিং পুরোদমে শুরু করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি শেয়ার করেন জনসন। ছবিতে তার ও তার পরিচালক রাওসন মার্শাল থারবারের মুখে মাস্ক ও ফেসশিল্ড দেখা যায়। ছবিটি শেয়ার করে দ্য রক লেখেন, ‘পৃথিবী বদলে গেছে। তাই আমাদের কর্মপদ্ধতিও বদলে গেছে। আনুষ্ঠানিকভাবেই আমরা ‘রেড নোটিস’ শুটিংয়ে ফিরেছি। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। আমাদের দলটি কাঁধে কাঁধ মিলিয়ে দারুণভাবে কাজ করছে। ’

‘আর এরইমধ্যে আমি আমার পরিচালকের কথা শোনার ভান করতে থাকব। ছবিতে দেখা যাচ্ছে তিনি আমার নিশানা করার লক্ষ্য দেখিয়ে দিচ্ছেন,’ যোগ করেন তিনি।

‘রেড নোটিস’ সিনেমায় রকের সঙ্গে অভিনয় করছেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গাল গাদোত এবং ‘ডেডপুল’খ্যাত রিয়ান রিনল্ডস, ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’ অভিনেত্রী রিতু আরিয়া, ‘দ্য থ্রি স্টুজেস’ অভিনেতা ক্রিস ডায়াম্যান্টোপোলোস প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: