রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামে মো: রিপন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন।

নিহত মো: রিপন জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামের মোঃ হান্নান হোসাইনের দ্বিতীয় ছেলে।

স্থানীয়ও পরিবার সূত্রে জানা যায়, রিপন কাউকে কিছু না বলে ঘরের ভেতরে তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ফাঁস দেওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা টের পেলে তার বড় ভাই নুরজামাল দরজা ভেঙ্গে তাকে রশ্মি থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার পথে শহরের আদর্শ কলোনি ব্রিজ নামক এলাকায় মৃত্যুবরণ করেন।

১৭নং জগন্নাত পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দীন (মাস্টার) জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে রিপন আত্মহত্যা করেছে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই সুভাষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: