শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

এফডিসিতে হামলাকারী সেই যুবক আটক, যা জানা গেল

বিনোদন ডেস্ক : রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মানিক মিয়া।

শনিবার (৩১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, বিএফডিসিতে হামলার অভিযোগে লোকজনের সহায়তায় মানিক মিয়া নামের এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এরইমধ্যে কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক মিয়া নামের ওই যুবক মাদকাসক্ত। কেন সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় প্রবেশ করে এমন কর্মকাণ্ড করল―এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

বিএফডিসিতে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে ওই যুবক বিএফডিসিতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকেন। ওই যুবক দাবি করেন, পাঁচ বছর ধরে তাদের কাছে টাকা পান তিনি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ওই যুবক তাদের না পেয়ে একপর্যায়ে বিএফডিসির প্রশাসনিক ভবনে প্রবেশ করে সেখানকার কিছু গ্লাস ভাঙচুর করে। পরে সেখানে উপস্থিত লোকজন পুলিশকে বিষয়টি জানালে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মানিক মিয়া নামের যুবককে আটক করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: