শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

যে কারণে বিয়ের পার্টি স্থগিত করলেন হিনা খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গত ৪ জুন বিয়ে করেন তারা। তবে হিনা চেয়েছিলেন তার এই খুশির মুহূর্ত পাপারাজ্জি এবং সহকর্মীদের সঙ্গেও ভাগ করে নিতে। তাই বিয়ের পরে একটি ছোট্ট উদযাপনের আয়োজন করছিলেন তিনি।

বলিউডশাদিসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আহমেদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কারণে বিয়ের পার্টি স্থগিত পরিকল্পনা থেকে সরে আসেন অভিনেত্রী। পার্টি বাতিল করে হিনা খান নিজেই গণমাধ্যমের সামনে এসে জানান, এখন কোনো উদযাপন করার সময় নয়।

এক ভিডিও বার্তায় হিনা বলেন, আমি আপনাদের সবাইকে একটি ছোট উদযাপনে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আহমেদাবাদে যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। এই দুঃখজনক ঘটনার পর আমরা অনুভব করেছি, উদযাপন নয়, এখন সহানুভূতি প্রকাশ করার সময়। তাই আমাদের পার্টিটি আপাতত স্থগিত করছি। ভবিষ্যতে সুযোগ হলে নিশ্চয়ই আবার আয়োজন করব।

এদিকে বিয়ের পর প্রথমবার হিনা ও রকিকে একসঙ্গে দেখা যাবে একটি টেলিভিশন শো’র বিশেষ পর্বে। ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের অনুষ্ঠানে তারা দুজনেই অংশ নিয়েছেন এবং পর্বটি খুব শিগগিরই সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, বর্তমানে হিনা খান স্তন ক্যান্সারের চতুর্থ স্তরের সঙ্গে লড়াই করছেন। ইতোমধ্যে তার কেমোথেরাপির একটি ধাপ সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়া এখনও চলমান। অভিনেত্রী এবং তার অনুরাগীদের বিশ্বাস শিগগিরই সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন হিনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: