রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

মোংলায় উগ্রবাদ মোকাবেলায় হাঙ্গার প্রজেক্ট’র সচেতনতামুলক মতবিনিময় সভা

মোংলা থেকে মো. নূর আলম : মোংলায় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র জুলফিকার আলী সমাজের উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় করণীয় পাশাপাশি কিভাবে সুন্দরবনের সুরক্ষায় কাজ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের প্রতি আহবান জানান। কারণ হিসেবে তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের সকল ধরণের প্রাকৃতিক দুর্যোগে আগলে রাখে।

সেই বনে গাছ কাটা, পশু নিধন, বিষ দিয়ে মাছ মারা ও ডাকাতিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড চলে আসছে। এসব বন্ধ করতে হলে বন নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো; আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিল খোরশেদ আলম ও সাংবাদিক জসিম উদ্দিন।

উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক এ সভায় দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা কোঅর্ডিনেট হাফিজুর রহমান, মোংলা উপজেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান ও মোংলা পৌরসভা এবং চাঁদপাই ইউনিয়ন কোঅর্ডিনেটর নয়ন মন্ডল উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: