শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

তিন যুগ পর এক ছাদের নিচে কারিনা-কারিশমার বাবা-মায়ের!

বিনোদন ডেস্ক : তারকাদের সংসার ভাঙা-গড়া মামুলী বিষয়। হরহামেশা এমন খবর সামনে চলে আসে। এই যেমন তিন যুগ আলাদাবাসের পর এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা কারিশমা-কারিনা কাপুরের বাবা-মা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

১৯৮৮ সালে মতের নানা অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন কারিনা-কারিশমার বাবা-মা রণধীর কাপুর ও ববিতা কাপুর। দুই মেয়ে কারিনা-কারিশমাকে নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেন তিনি। তবে কাগজ-কলমে স্বামী-স্ত্রী ছিলেন তারা।

তারপর বহু বছর কেটেছে। কন্যারা প্রতিষ্ঠিত। ববিতারও বয়স বেড়েছে। তাই জীবনের শেষ প্রান্তে এসে আর আলাদা নয়, আবারও কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাবা-মায়ের মিলনের সংবাদটি জানিয়েছেন কারিনা।

তিনি জানিয়েছেন, সন্তান হিসাবে বরাবর তিনি এবং তাঁর দিদি চেয়েছেন, আবার একসঙ্গে থাকুন তাঁরা। বৃদ্ধ বয়সে তাঁরা আবার পরস্পরের দোসর হোন। সেটা সত্যি হচ্ছে, এটা ভেবেই মন ভরে যাচ্ছে দুই বোনের।

এদিকে রনধীর-ববিতার খবরটি ছড়িয়ে পড়তেই চলছে নানা গুঞ্জন। কিছুদিন আগে মারা গেছেন এ দম্পতির বড় কন্যা কারিশমার স্বামী সঞ্জয় কাপুর। অনেকের ধারণা, বর মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই শিক্ষা নিয়েছেন তারা। সে কারণেই এই পড়ন্ত বেলায় এসে ফের এক ছাদের নিচে আসার সিদ্ধান্ত নিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: