শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, আটক ৬

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ঘটেছে মধ্যযুগীয় কায়দার ভয়াবহ এক নারী নির্যাতনের ঘটনা।

গত ২৬ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচের গুঁড়া দিয়ে ঝলসে দেওয়া হয়। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর থেকেই বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়।

অবশেষে রোববার (১৩ জুলাই) সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মো. সুলতান ডাকাত, সুলতান ডাকাতের ছেলে মো. লালচান, সুলতান ডাকাতের স্ত্রী মোছা. আয়মনা, মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের স্ত্রী মোছা. শীলা ও পন্ডিত গ্রামের রতনের স্ত্রী মোছা. শাকিদা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: