শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যুর আগের শেষ বার্তা ভাইরাল

রহস্যের জন্ম দিচ্ছে দাফনের দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের একটি অডিও ক্লিপ। এটিই ছিল মৃত্যুর আগে অভিনেত্রীর দেয়া শেষ বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুর আগে ঘনিষ্ঠ বন্ধু দুরেশ্বরকে অডিও বার্তা পাঠিয়েছিলেন হুমাইরা।

ওই ক্লিপে তিনি বলেন, আমি দুঃখিত, ভ্রমণ করছিলাম, কাজের জন্য ব্যস্ত, আজ এখানে কাল সেখানে। তবে আমি খুব খুশি তুমি মক্কায় গিয়েছো। আমার জন্য প্রার্থনা করবে। অনেকটা প্রার্থনা।

অডিও ক্লিপে হুমাইরা আরও বলেন, তোমার এই ছোট্ট বোন বা বন্ধু যাই বলো না কেন তার ক্যারিয়ার জন্য প্রার্থনা করো। দয়া করে তোমার প্রার্থনায় আমাকে মনে রেখো। আমার জন্য তোমাকে অনেক প্রার্থনা করতে হবে।

মৃত্যুর আগে অভিনেত্রীর এটাই ছিল কাউকে দেওয়া শেষ বার্তা। এ বার্তা ভাইরাল হওয়ার পর অভিনেত্রীর ভক্তরা বলছেন, মৃত্যুর আগে কোনো অজানা ভয় কিংবা মানসিক চাপে ছিলেন হুমাইরা। তাই বন্ধুর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। গত ৮ জুলাই পাকিস্তানের ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ২০১৮ সাল থেকে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন হুমাইরা। ফ্ল্যাটের ভাড়া যথাসময়ে মালিককে পরিশোধও করতেন তিনি। কিন্তু গত বছর নভেম্বর থেকে ভাড়া বন্ধ করে দেন। ফ্ল্যাটের ভাড়া যথা সময়ে না পেয়ে মালিকপক্ষ ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি মামলা করেন। ৮ জুলাই আদালতের নিযুক্ত একজন বেলিফ মামলার আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের দরজা ভাঙেন। এরপরই ফ্ল্যাটের ভেতরে অভিনেত্রীর গলিত মরদেহ দেখতে পান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ফ্ল্যাটের সব দরজা, জানালা বন্ধ পেলেও বারান্দার একটি দরজা খোলা পায় পুলিশ। যা মৃত অভিনেত্রীর মৃত্যুকে রহস্যময় করে তুলেছে।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গত বছরের অক্টোবরেই নিজ ফ্ল্যাটে মারা যান পাকিস্তানি এ তারকা। অথচ অর্ধ-গলিত মরদেহের দুর্গন্ধ পাননি কোনো প্রতিবেশী। বাড়িটিতে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে এখনও বেরিয়ে আসেনি হুমাইরার মৃত্যুর প্রকৃত কারণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: