শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩লক্ষ টাকা

রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশি নতুনবাজারে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) রাতে কোন একসময়ে চোরচক্র তালা ভেংঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার কাছ থেকে জানা গেছে, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেংঙে ভিতরে ঢুকে নগদ টাকা, টিভি,ভারতীয় দামী কোম্পানীর বিভিন্ন প্রকার শ্যাম্পু,সাবান, তৈলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

সেলিম সরকার বলেন, বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭/৮ হাজার টাকাসহ ভারতীয় দামি কোম্পানি শ্যাম্পু, সাবান, বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুহিদুল, মালেক সরকার, বক্কার দর্জি ও সামাদ এর দোকানীও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানায় গিয়ে অভিযোগ দিবেন বলেও জানান তিনি।

দোকান মালিক সূত্রে, সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম ও সেলিম সরকার, মালেক সরকার, বক্কার দর্জি, সামাদ চা ষ্টোল।

পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এবিষয়ে, বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন, চুরির ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: