বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বসনিয়ার কাছে পোল্যান্ডের হার বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ বিদেশি অনুদানে টান: অর্থায়ন ঝুঁকিতে ২,২০০ এনজিও ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে মিয়ানমারের ১০ হাজার নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় ২০০ জন তরুণ-তরুণী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।

ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের সুপার মার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে কাচারী অতিক্রম করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিনসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দেয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: