শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন বৃদ্ধ আরব আলী

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার জামিরাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আরব আলী উপজেলার কংশেরকুল গ্রামের বাসিন্দা মরহুম ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরাপাড়া গ্রামের আসমত আলীর মেয়ে মাজেদা খাতুনকে বিয়ের পর দীর্ঘদিন ধরে আরব আলী শ্বশুর বাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলো।

ঘটনা সময় আরব আলী বাড়ির পাশেই কাটা গাছের শুকনো লাকড়ি কুড়াতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ভালুকা মডেল থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বলেন, “বজ্রপাতে মারা যাওয়ার কোনো সংবাদ তারা পায়নি।”

হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: