শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় গাঁজা-হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক, চেকপোস্টে মিললো চোরাই মোটরসাইকেল

ইমন সরকার, জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। একইদিন চেকপোস্টে উদ্ধার হয়েছে একটি চোরাই মোটরসাইকেল।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ধামশুর নজরের মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—
ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জ্বল,
ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদের ছেলে রবি।

তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া একইদিন উপজেলার থানার মোড় এলাকায় পুলিশের স্থাপন করা চেকপোস্ট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মো. কাজল মিয়া(৩০) নামের এক যুবককে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটককৃত কাজলের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানা পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: