শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ১৯ আহত ১৬৪ সন্তান হারিয়ে পিতা-মাতার করুন আর্তনাদ

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার মাইলস্টোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালের বার্ণ ইউনিটিতে ভর্তি রয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকা জনক। সন্তান হারিয়ে হতভাগা পিতা-মাতার করুন আর্তনাদে কেঁপে উঠছে আকাশ-বাতাস।
এদিকে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে ভিত্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

সোমবার বিকেল দুপুর ১টা ১৫ মিনিটের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের প্রাথমিক শাখার ৩ লা ভবনে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দ আর আগুন ছড়িয়ে পরে আশেপাশে। এতে গুরতর আহত হয়েছে অনেক শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতাল থেকে একেরপরএক মৃত্যুর খবর আসতে থাকে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ১৯ জন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফটি-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে পাইলট তৌকির ইসলাম। এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বেলা সোয়া ১টার সময় কোন কিছু বুঝে না উঠার আগেই বিকট শব্দে কম্পিত হয় স্কুল ভবন। আগুন আর কালো ধোয়া চর্তুরদিক ছড়িয়ে পরলে নাখে মুখে গিয়ে বেহুঁশ হয়ে যায় অনেক।

এদিকে বিমান বিধ্বস্তের খবর পেয়ে অভিভাবকরা ছুটে যান মাইলস্টোনে। কেউ সন্তানদের সুস্থ্য অবস্থায় পেলেও অনেকেই সন্তানদের খোঁজ পাচ্ছেনা। গুরছেন এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আবার কেউ ফিরছেন সন্তানদের লাশ নিয়ে। সন্তানের লাশ যে পিতা-মাতার জন্য কত বেদনাদায়ক তা জানে কেবল ভুক্তভোগীরা।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: