শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী মাহফুজ চেয়ারম্যান আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী, মুন্সীরহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজ আলমকে মঙ্গলবার ভোরে বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন।

সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ২০১৫ সালে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার অন্যতম আসামী মো: মাহফুজ আলমকে আটকের সংবাদটি মঙ্গলবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রুত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা মেরে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মুজিব, পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। এ মামলার অন্যতম আসামী সাবেক চেয়ারম্যান মাহফুজ আলমকে আজ বিমানবন্দর থানা পুলিশ গ্রেফতার করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: