শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

কালিগঞ্জের বসন্তপুরে সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুরে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চোরাচালান ও পাচারবিরোধী সচেতনতামূলক সভা পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) নীলডুমুর ব্যাটালিয়ন এর অধিনস্থ বসন্তপুর বিওপির আয়োজনে ১৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ এর দিক-নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, নীলডুমুর ব্যাটালিয়ন অধীনে শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকাসমূহে স্বর্ণ ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও পরিকল্পিত তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি, মোবাইল ও ব্লক রেইড পরিচালনা, গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা, সীমান্তে অপরাধ সংগঠনের আশঙ্কাজনক এলাকাগুলোতে নজরদারি ও উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।

এ প্রসঙ্গে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বাংলাদেশের জিরো লাইনে দেশ রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে বিজিবি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিকূল পরিবেশে দেশের মাটি সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কার্যকর প্রস্তুতি ও তৎপরতা বজায় রাখা হচ্ছে, যাতে করে যে কোনো ধরনের চোরাচালান বা পাচার প্রচেষ্টাকে প্রাথমিক পর্যায়েই প্রতিহত করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক, অবৈধ চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন। তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য সকলের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: