বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: সাবেক ফুটবলার আমিনুল হক

উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এদেশের ”জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে”। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, হবিরবাড়ী স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সাবেক ফুটবলার আমিনুল হক আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে “আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ বা রাজনৈতিক করণ করা হবে না”। দেশের জনগণ ও ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, তাঁদেরকে সাথে নিয়ে নিয়ে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে করে সাজনো হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, আলহাজ্ব শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এবং হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মামুন।হবিরবাড়ী স্পোর্টস একাডেমি’র ভাইস চেয়ারম্যান এম.এইচ.এম মামুন, উপদেষ্টা আতিকুল ইসলাম আতিক, শামীম আহমেদ, এমরামুল ইসলাম শাহিন, এমদাদুল হক খসরু, মোখলেছুর রহমান, আসাদুজ্জামান খোকন, শরিফ হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: