মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম
হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার বুনোফুলে রঙিন প্রজাপতির মেলা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%

ভালুকায় ১১,৫০০ টাকার জাল নোটসহ প্রতারক গ্রেফতার, সহযোগী পলাতক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১,৫০০ টাকার জাল নোটসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ জুলাই) রাতে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাচিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হাতেনাতে আটক করা হয় জাল টাকার ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৫)।

আটক সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি এলাকার মো. রাজ্জাকের ছেলে। বর্তমানে সে ভালুকা উপজেলার কাশর এলাকায় (রুবেল মেম্বারের বাড়িতে) ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশের অভিযানে তার কাছ থেকে ১১,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আল আমিন (২৬) পালিয়ে যায়।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং(৪৪)২৫ ইং রুজু করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,
“জাল টাকা চক্রের বিরুদ্ধে ভালুকা মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার আশপাশে জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করে আসছিল। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: