শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ভালুকায় “জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই বিপ্লবের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন—“জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ম্যাচের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।

স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলায় আন্তর্জাতিক দলের আদলে মাঠে নামে দুই দল—ব্রাজিল বনাম আর্জেন্টিনা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল দল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

খেলার সভাপতিত্ব করেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—
“জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আজকে আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভালুকার ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, পৌর বিএনপি আহবায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলমগীর হোসেন, কামরুল হাসান ও রাফি উল্লাহ চৌধুরী (প্রমুখ)।

আয়োজকরা জানান, খেলাটি কেবল বিনোদনের উদ্দেশ্যে নয়—এটি সামাজিক সংহতি, সৌহার্দ্য ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশ্বাস দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: