শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

দেবহাটা সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্র দলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দেবহাটা সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি এবং সদস্য সচিব শিমুল হোসেন।

এসময় সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। নবাগত ইউএনও কেএম আবু নওশাদ মহোদয় উপজেলার সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা ও খারাপ কর্মকাণ্ড বন্ধে ছাত্র দল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এছাড়া ইউএনও উপজেলার সকল ক্ষেত্রে দূর্নীতি ব্ন্ধ ও যাতে কোন অশুভ কাজ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখা ও তাকে তথ্য প্রদানের আহবান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: